এসআরবি নামে নতুন মোড়কে র্যাব পুনর্গঠন করা হচ্ছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে পুনরায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) নতুন মোড়কে পুনর্গঠন করা হচ্ছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’ বিল উত্থাপনকালে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, বিগত ফ্যাসিবাদী সময়ে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গোপন বন্দিশালা তথা আয়নাঘরের সঙ্গে র্যাব জড়িত ছিলো। আমাদের এখানে অনেক সংসদ সদস্য রয়েছেন, যাদের আয়নাঘরে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে। এই প্রতিষ্ঠানটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিতর্কিত হয়েছে, প্রশ্নবিদ্ধ হয়েছে। রাজনৈতিকভাবে বিএনপি বলুন, জামায়াত বলুন বা এনসিপি আমাদের সবার একটা প্রতিশ্রুতি ছিল যে, আমরা র্যাব বিলুপ্ত করবো।
তিনি বলেন, নির্বাচনের আগেও বিএনপি সংবাদ সম্মেলন করে বলেছিল যে, তারা র্যাব বিলুপ্ত করবে। ফ্যাসিবাদী সময়েও তারা বারবার বলেছে যে র্যাব বিলুপ্ত করবে। তখন কিন্তু তারা বলেনি যে র্যাব বিলুপ্ত করে র্যাবের মধ্যে আরেকটি প্রতিষ্ঠান নিয়ে আসবে।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে সামরিক বাহিনীর ব্যক্তিদেরকেও র্যাবে দায়িত্ব দেওয়া হয়েছে। সামরিক বাহিনী এবং পুলিশ দুইটাকেই রাজনৈতিকরণ করে নিপীড়ক হাতিয়ারে পরিণত করা হয়েছিলো। জাতিসংঘ, মানবাধিকার সংগঠন, বিভিন্ন জায়গা থেকে সুপারিশ এসেছিল যেন এই র্যাবকে বিলুপ্ত করা হয়।
তিনি বলেন, পুলিশের বিশেষায়িত কোনো ইউনিট যদি প্রয়োজন হয়, সেটা নিয়ে সংসদে বিশদ আলোচনার প্রয়োজন আছে। এ বিষয়ে আলোচনা করে তারপরে এ ধরনের বিল স্বরাষ্ট্রমন্ত্রী আনতে পারেন। তার আগে নয়।

সরকার কি মত প্রকাশের স্বাধীনতাকে ‘গলা চিপে ধরছে’, সংসদে হান্নান মাসউদ