শিরোনাম

বিশ্বকাপ ফাইনালে হবে হাফ-টাইম শো

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ ফাইনালে হবে হাফ-টাইম শো
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ফাইনালে যুক্ত হতে যাচ্ছে নতুন ইভেন্ট। বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) প্রধান জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো থাকছে হাফ-টাইম শো।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত সিমেফর ওয়ার্ল্ড ইকোনোমি সামিটে গিয়ে ইনফান্তিনো বলেন, ‘ইতিহাসে প্রথমবারের মতো ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালে আমরা হাফ-টাইম শো আয়োজন করবো।’

২০২৬ বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে। এই হাফ-টাইম শো ইতোমধ্যেই একটি বড় সংগীত আয়োজনে পরিণতের পথে। ফিফা প্রধান জানিয়েছেন, ব্রিটিশ পপ ব্যান্ড কোল্ডপ্লে এবং তাদের ফ্রন্টম্যান ক্রিস মার্টিন পারফরম্যান্স কিউরেট করছেন।

যুক্তরাষ্ট্রে ক্রীড়া ইভেন্টে হাফ-টাইম শো খুব পরিচিত। বিশেষ করে সুপার বোলে। তবে ফুটবলে ১৫ মিনিটের বিরতিতে সংগীত পরিবেশন বিরল।

২০১৭ সালের জার্মান কাপে বুমেরাং হয়েছিল হাফটাইম শোতে। সেবার পপ গায়িকা হেলেনে ফিশারের হাফ-টাইম পারফরম্যান্স দর্শকরা দুয়োধ্বনি দিয়েছিলেন।

/টিই/