ধরা পড়লো রোনালদোর ‘গোয়েন্দাগিরি’

ধরা পড়লো রোনালদোর ‘গোয়েন্দাগিরি’
সিজেডএন স্পোর্টস ডেস্ক

সৌদি প্রো লিগে আল ইত্তিহাদের বিপক্ষে আল নাসরের ম্যাচ চলাকালে ক্রিস্টিয়ানো রোনালদোর একটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই মুহূর্ত দেখার পর অনেকেই সিআরসেভেনকে বলছেন, ‘গোয়েন্দা’ রোনালদো।
প্রতিপক্ষ খেলোয়াড় দানিলোর হাতে ছিল ট্যাকটিকাল নির্দেশনার কাগজ। বেঞ্চ থেকে পাওয়া সেই কাগজের প্রতি তীব্র কৌতূহল দেখান পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো। চুপি চুপি এগিয়ে আসেন রোনালদো। পেছন থেকে এক নজর দেখার চেষ্টা করেন সেই কাগজে কী কী লেখা আছে। কিন্তু ধরা পড়ে যান।
দানিলো চোখে চোখ রাখতেই চমকে যান রোনালদো। এই মজার মুহূর্তে দুই খেলোয়াড়ই হেসে দেন।
অবশ্য শেষ পর্যন্ত রোনালদো হতাশ হয়ে মাঠ ছেড়েছেন। ইত্তিদাহ ২-১ গোলে হারায় আল নাসরকে। মৌসুমে এটি আল নাসরের প্রথম হার। প্রথম হার দেখলেও ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল।

এমএলএসে আরও এক রেকর্ড মেসির