শিরোনাম

আবারও ফিফা সভাপতি পদে লড়বেন ইনফান্তিনো

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আবারও ফিফা সভাপতি পদে লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবার লড়াই করবেন জিয়ান্নি ইনফান্তিনো

ফিফা সভাপতি পদে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। ২০২৭ সালের নির্বাচনে নতুন মেয়াদের জন্য লড়বেন সুইজারল্যান্ডের এই কর্মকর্তা। ফিফার কংগ্রেসের নির্বাচনী ক্যালেন্ডার অনুমোদনের পরই ইনফান্তিনোর প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে।

২০১৬ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে এই পদে বহাল আছেন তিনি। ইনফান্তিনোর নেতৃত্বে বিশ্বকাপ আসর ৩২ থেকে বাড়িয়ে ৪৮ দলের করা হয়েছে। এতে ফিফার আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তবে টুর্নামেন্ট সম্প্রসারণ ও তার কিছু নীতিকে ঘিরে ফুটবল অঙ্গনে বিতর্কও তৈরি হয়েছে।

২০২৭ সালের মার্চে সদস্য ফেডারেশনগুলোর সাধারণ সভায় হবে চূড়ান্ত ভোট। সেই নির্বাচনই ঠিক করবে আগামী বছরগুলোতে বিশ্ব ফুটবলের নেতৃত্ব কার হাতে থাকবে।

/টিই/