ভারতের কাছে হারলো বাংলাদেশ

ভারতের কাছে হারলো বাংলাদেশ
সিজেডএন স্পোর্টস ডেস্ক

এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ে নিজেদের প্রথম দুই ম্যাচেই হারে বাংলাদেশ। এরপর কোচ জেরার্ড জোন্সকে বিদায় দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সহকারী কোচের অধিনে নতুন উদ্দমে খেলার চেষ্টা করেও শেষ পর্যন্ত ৩-০ গোলে ভারতের কাছে হেরে টুর্নামেন্ট শেষ হয়েছে বাংলাদেশের।
কয়েক মাস আগে মালদ্বীপে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করে। কোচ বদল হলেও দলের পারফরম্যান্সে তেমন কোনো পার্থক্য হয়নি।
বাংলাদেশ উজবেকিস্তানে এই টুর্নামেন্ট খেলতে গিয়েছিল মূলত যুব এশিয়ার কাপের মূল পর্ব নিশ্চিত করতে। চার দলের গ্রুপে বাংলাদেশের অবস্থান তলানিতে।
টুর্নামেন্টে তিন ম্যাচে ৮ গোল হজমের বিপরীতে এক গোলও দিতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল কোচদের দ্বন্দ্বে কয়েক সপ্তাহ ধরে আলোচনায়। ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সের সঙ্গে সহকারী কোচ আতিকুর রহমান মিশুর হাতাহাতি হয়েছে। এক পর্যায়ে ঢাকায় পুলিশ ডাকতে বাধ্য হন জোন্স। এমন পরিস্থিতির মধ্যেও বাফুফে দুই কোচকেই উজবেকিস্তান পাঠায়। দলের ম্যানেজার স্বাভাবিক ও পরিস্থিতির উন্নতির কথা বললেও সহকারী কোচ হয়েও মিশু ডাগ আউটে থাকতে পারেননি।

আবারও ফিফা সভাপতি পদে লড়বেন ইনফান্তিনো