নিউইয়র্ক কসমসে অভিষেকে দারুণ পারফরম্যান্স শমিতের

সিজেডএন স্পোর্টস ডেস্ক

নিউইয়র্ক কসমসের হয়ে অভিষেকে দারুণ পারফরম্যান্স করেছেন বাংলাদেশের ফুটবলার শমিত সোম। ফোর্ট ওয়েন এফসির মাঠে নিউ ইয়র্ক কসমসের ৪-২ ব্যবধানে জয়ে দুটি অ্যাসিস্ট করেন এই মিডফিল্ডার। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে খেলেছিলেন কসমস-এ।
৯০ মিনিট মাঠে ছিলেন শমিত। ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখালেও প্রথম গোলের জন্য ৪৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় কসমসকে। শমিতের চমৎকার পাস থেকে বল পেয়ে জালে জড়ান লামিন জাওনে।
প্রথমার্ধের যোগ করা সময়ে আজমির স্পেংলারের বাড়ানো পাস থেকে গোল করেন সেরহিও চাভেজ। দ্বিতীয়ার্ধ শুরুতে স্পেংলারের দ্বিতীয় সহায়তায় সেবাস্তিয়ান গুয়েনজাত্তি গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় কসমস।
৬৬ মিনিটে রায়ান বেচারের গোলে ব্যবধান কমায় ফোর্ট ওয়েন এফসি। ৭১ মিনিটে জাওনের সঙ্গে দারুণ সমন্বয় গড়ে তোলেন শমিত। তার পাস থেকেই জাওনে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন।
২৯ বছর বয়সী ফুটবলার শমিত ম্যাচে ৪৭ বার বল স্পর্শ করেছেন। ৩৮টি পাসের মধ্যে ৩১টি ছিল সফল। এর মধ্যে ফাইনাল থার্ডে দিয়েছেন সাতটি পাস। পাঁচটি লং বলের চারটি ছিল নিখুঁত।
ডিফেন্স করার সময় জিতেছেন তিনটি ট্যাকল এবং করেছেন দুটি বল রিকভারি।

ধরা পড়লো রোনালদোর ‘গোয়েন্দাগিরি’