শেষ অনুশীলনেও স্কালোনির চমক, একাদশ নিয়ে ধোঁয়াশা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করতে আর মাত্র দুই দিন বাকি থাকলেও আর্জেন্টিনার শুরুর একাদশ নিয়ে রহস্য জিইয়ে রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। প্রতিপক্ষকে নিজের আসল রণকৌশল বুঝতে না দিতে শেষ মুহূর্তের অনুশীলনে একাধিক ফরমেশন পরখ করে দেখছেন আলবিসেলেস্তেদের এ মাস্টারমাইন্ড। মূলত রক্ষণের চোট এবং পজিশন ভিত্তিক তীব্র প্রতিযোগিতার কারণেই শেষ মুহূর্ত পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন তিনি।
অনুশীলনে স্কালোনি প্রথমে প্রথাগত ৪-৪-২ ছকে রক্ষণভাগে গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি ও লিসান্দ্রো মার্তিনেজকে ঝালিয়ে নেন। তবে অভিজ্ঞ লেফট-ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো চোটের কারণে প্রথম ম্যাচে ছিটকে যাওয়ায় রক্ষণভাগ নিয়ে কিছুটা মধুর সমস্যায় পড়েছেন তিনি। এ পজিশনে এখন লিসান্দ্রো মার্তিনেজকে ও ফাকুন্দো মেদিনার মধ্যে চলছে মূল লড়াই। একই সঙ্গে রাইট-ব্যাক পজিশনে নাহুয়েল মোলিনা নাকি মন্তিয়েল খেলবেন, তা নিয়েও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। রক্ষণভাগ আরও নিটোল করতে পরবর্তীতে পাঁচ ডিফেন্ডারের একটি বিকল্প ছকও পরখ করেন আর্জেন্টাইন কোচ।
অনুশীলনের আরেকটি অংশে স্কালোনিকে ৩-৫-২ ফরমেশনেও দল সাজাতে দেখা যায়, যেখানে উইং-ব্যাক হিসেবে আক্রমণাত্মক ভূমিকায় ছিলেন জিওভানি সিমিওনে ও নিকোলাস গঞ্জালেস। অবশ্য ম্যাচ শুরুর চেয়ে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী এটিকে বিকল্প পরিকল্পনা হিসেবেই বেশি বিবেচনা করা হচ্ছে। তবে ডিফেন্সে ধোঁয়াশা থাকলেও মাঝমাঠ ও আক্রমণভাগের চিত্র অনেকটাই পরিষ্কার। এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও রদ্রিগো ডি পলকে নিয়ে মাঝমাঠ সাজানো প্রায় নিশ্চিত। আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গী হিসেবে দেখা যাবে লাউতারো মার্তিনেজকে, যিনি চোটের কারণে প্রস্তুতি ম্যাচ মিস করা হুলিয়ান আলভারেসের চেয়ে আপাতত রেসে এগিয়ে আছেন। এছাড়া আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে থিয়াগো আলমাদার খেলার জোরালো সম্ভাবনা রয়েছে। আলজেরিয়াকে বিভ্রান্ত করতে এবং দলের সেরা কম্বিনেশন বেছে নিতে স্কালোনির এ শেষ মুহূর্তের চাল কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।

মেসিকে নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিলেন দেম্বেলে