কোনো শক্তির কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

সিজেডএন ডেস্ক

ইরান কোনো শক্তির কাছে মাথা নত করবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, আমরা কোনো শক্তির কাছে মাথা নত করব না। আমরা নিজেদেরকে ইরানের জনগণ এবং তাদের ন্যায্য দাবির প্রতি দায়িত্বশীল ও জবাবদিহী বলে মনে করি।
পেজেশকিয়ান বলেন, যারা দেশ ও জননিরাপত্তা রক্ষা করছেন, তাদের সমর্থন করা সরকারের দায়িত্ব। তিনি আরও বলেন, ‘যোদ্ধাদের সমর্থন, সুযোগ-সুবিধা এবং চাহিদা’ উপেক্ষা করে ইরান তাদের দৃঢ় থাকতে বলতে পারে না।
পেজেশকিয়ান সরকারি দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের ওপর হামলারও সমালোচনা করেছেন। চলতি বছর সরকারবিরোধী বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যকে হত্যা করা হয়। সেদিকে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, এটা দুর্ভাগ্যজনক যে দেশের জাতীয় স্বার্থ ও সম্মান রক্ষার লক্ষ্যে কর্মরত ব্যক্তিদের ‘রাষ্ট্রদ্রোহিতা বা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতার’ অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ‘সমালোচনা সমাজের একটি স্বাভাবিক অধিকার। কিন্তু আইন-শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিতদের হত্যা করা ন্যায্যতা ও ন্যায়বিচারকে বাধাগ্রস্ত করে।’
এদিকে দীর্ঘ তিন মাসের অধিক সময় ধরে চলা মধ্যপ্রাচ্য সংঘাত ও উত্তেজনা অবসানে একটি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। সোমবার (১৫ জুন) সামাজিকমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে খুব দ্রুত হরমুজ প্রণালি খুলছে বলেও জানিয়েছেন তিনি।
ট্রাম্প বলেন, ইরানের কাছে কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না এবং হরমুজ প্রণালি ‘খুব শীঘ্রই ব্যবসার জন্য খুলে দেওয়া হবে’।
অন্য একটি পোস্টে তিনি বলেন, তেহরানের সঙ্গে এই চুক্তিটি হবে ‘ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের পথে একটি প্রাচীর’।
সূত্র: আল জাজিরা

নেতানিয়াহুকে নিয়ন্ত্রণে রাখার ওপর নির্ভর করছে চুক্তির সফলতা