শিরোনাম

যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সভা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সভা
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যরা। ছবি: পিএমও

যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সভা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৫ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ সভায় দেশের যানজট কমানো, সড়ক ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা চালুর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম এবং সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।