এ হার অসম্মানের নয়: কুরাসাও কোচ

এ হার অসম্মানের নয়: কুরাসাও কোচ
সিজেডএন স্পোর্টস ডেস্ক

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে ৭-১ গোলের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছে কুরাসাও। তবে প্রথম ম্যাচেই এমন বড় বিপর্যয়ের পরও ভেঙে না পড়ে টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির কোচ ডিক অ্যাডভোক্যাট। চারবারের বিশ্বসেরাদের কাছে ই পরাজয়কে কোনোভাবেই লজ্জাজনক বা অসম্মানের মনে করছেন না ৭৮ বছর বয়সী এ মাস্টারমাইন্ড।
ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় কুরাসাও কোচ জানান, জার্মানির মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তারা আরও ভালো পারফরম্যান্স আশা করেছিলেন। কিন্তু মাঠে কিছু সহজ গোল হজম করায় সেটি শেষ পর্যন্ত সম্ভব হয়নি। তা সত্ত্বেও ফুটবলারদের মন খারাপ না করার পরামর্শ দিয়ে তিনি একে স্বাভাবিকভাবেই নিতে বলেছেন। শক্তির বিচারে অনেক পিছিয়ে থাকলেও পুরো ম্যাচজুড়ে কুরাসাও সুযোগ পেলেই জার্মানির রক্ষণভাগে হানা দেওয়ার চেষ্টা চালিয়েছে, যা দলটির লড়াকু মানসিকতারই বহিঃপ্রকাশ।
মাঠের ফলাফল পক্ষে না এলেও গ্যালারিতে উপস্থিত সমর্থকদের অভূতপূর্ব সমর্থন ও উচ্ছ্বাসে গভীরভাবে আপ্লুত হয়েছেন অ্যাডভোক্যাট। ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীতের সময় আবেগ ধরে রাখতে না পেরে ডাগআউটে ফিরে যান তিনি। করে তিনি বলেন, এ বিশ্বকাপে অংশ নিতে পারা কুরাসাওয়ের সাধারণ মানুষের জন্য এক বিশাল আনন্দের বিষয় এবং তাদের এ উল্লাস সত্যিই অবিস্মরণীয়। প্রথম ম্যাচে বড় ধাক্কা খেলেও টুর্নামেন্টে নিজেদের সম্ভাবনা এখনই শেষ হয়ে গেছে বলে মানতে নারাজ এই ডাচ কোচ। ‘ই’ গ্রুপের বাকি দুই ম্যাচে ইতিবাচক ফুটবল খেলে গ্রুপ পর্ব থেকেই বড় কোনো চমক দেখানোর ব্যাপারে দারুণ আশাবাদী কুরাসাও শিবির।

কুরাসাওকে উড়িয়ে ব্রাজিলের রেকর্ড ভাঙলো জার্মানি