আনচেলত্তিকে নিয়ে সমালোচনার ঝড় ব্রাজিলের গণমাধ্যমে

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ মিশন শুরুর ম্যাচেই বড় ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে কোনোমতে ১-১ গোলে ড্র করার পর থেকেই দেশজুড়ে সেলেসাওদের পারফরম্যান্স নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। ভিনিসিয়ুস জুনিয়রের গোল কোনো রকমে হার এড়ালেও, পুরো ম্যাচ বিশেষ করে প্রথমার্ধের চরম দুর্বল ও ছন্নছাড়া খেলা ফুটবল ভক্ত এবং বিশ্লেষকদের গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে।
ম্যাচে আনচেলত্তির রণকৌশল এবং শুরুর একাদশ নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির শীর্ষস্থানীয় ক্রীড়া মাধ্যম ও ফুটবল বিশ্লেষকরা। মাঠের ব্যর্থতায় বিশেষভাবে সমালোচিত হচ্ছেন রাইট ব্যাক ইবানেজ, মিডফিল্ডার লুকাস পাকেতা, ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো এবং স্ট্রাইকার ইগো চিয়াগো। ব্রাজিলিয়ান দৈনিক ইউওএলের কলামিস্ট পাওলো ভিনিসিয়ুস কোলেইও কাসেমিরোর ধীরগতির কঠোর সমালোচনা করে তাকে ‘পাহাড়ি সরু রাস্তায় চলতে থাকা পুরনো ট্রাকের’ সঙ্গে তুলনা করেছেন। একই সঙ্গে কোচের শুরুর একাদশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ‘ও এস্তাদো দে সাও পাওলো’ এর বিশ্লেষক মাওরো বেতিং মনে করেন, দলের এ হতাশাজনক পারফরম্যান্সের বড় দায় কোচের ভুল সিদ্ধান্তের ওপরই বর্তায়। অন্যদিকে, বিশ্লেষক ফাবিও ফ্রাঙ্কা এই ম্যাচের প্রথমার্ধকে ২০১৪ বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ৭-১ গোলের ঐতিহাসিক বিপর্যয়ের পর ব্রাজিলের সবচেয়ে বাজে ফুটবল হিসেবে অভিহিত করেছেন।
গ্লোবোর কলামিস্ট কার্লোস এদুয়ার্দো মানসুর রক্ষণভাগের দুর্বলতার কথা উল্লেখ করে বলেন, মাঠের খেলায় ব্রাজিলকে অত্যন্ত বিচ্ছিন্ন ও অগোছালো দেখিয়েছে। সাবেক সেলেসাও মিডফিল্ডার ফেলিপে মেলো সরাসরি কোচের দল নির্বাচনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেছেন, বেশ কয়েকজন খেলোয়াড়ের শুরুর একাদশে থাকারই যোগ্যতা ছিল না। এ পরিস্থিতিতে ইএসপিএনের বিশ্লেষক উবিরাতান লেয়াল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির উদাহরণ টেনে দলে দ্রুত আমূল পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। হেক্সা তথা ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা ব্রাজিলের সামনে এখন দ্রুত ঘুরে দাঁড়ানোর বড় চ্যালেঞ্জ। পরবর্তী ম্যাচে শনিবার (২১ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা।

তিউনিসিয়াকে বিধ্বস্ত করে উড়ন্ত শুরু সুইডেনের
ম্যাচ শেষে গ্যালারি পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন জাপানি সমর্থকরা