শিরোনাম

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত ইউরোপের ৪ দেশ

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত ইউরোপের ৪ দেশ
ইরান

ইউরোপীয় দেশগুলো জানিয়েছে, তেহরান যদি তার পারমাণবিক কর্মসূচির বিষয়ে ‘সুস্পষ্ট ও যাচাইযোগ্য পদক্ষেপ’ গ্রহণ করে, তবে তারা ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে প্রস্তুত ।

ইতালি, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতারা এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না।’

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কথা উল্লেখ করে বলা হয়েছে, ‘এই লক্ষ্যে আমরা যুক্তরাষ্ট্র, ইরান এবং আইএইএর সঙ্গে কাজ করতে প্রস্তুত।’

বিবৃতিতে তারা হরমুজ প্রণালিতে অবাধে নৌ চলাচল নিশ্চিতের আহ্বান জানান এবং লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/