রাজধানীর আজমপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরা থানার আজমপুর এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় ফজলুল করিম (৮৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন।
সোমবার (১৫ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে আজমপুর কাঁচাবাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। সেখানে চিকিৎসক দুপুর দেড়টার দিকে ফজলুল করিমকে মৃত ঘোষণা করেন।
নিহত ফজলুল করিমের বাড়ি পঞ্চগড় সদরে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে উত্তরা আজমপুরের ৬ নম্বর সেকশনের ১০ নম্বর রোডে বসবাস করেন।
হাসপাতালে মৃতের শ্যালক মাসুদ পারভেজ জানান, সকালে বাসা থেকে বের হয়ে রাস্তায় হাঁটছিলেন ফজলুল করিম। একপর্যায়ে আজমপুর কাঁচাবাজরের পাশে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা ফজলুল করিমকে দ্রুত কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য উত্তরা পূর্ব থানায় জানানো হয়েছে।