মেসিকে নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিলেন দেম্বেলে

সিজেডএন স্পোর্টস ডেস্ক

এবারের বিশ্বকাপ চলাকালে ৩৯তম জন্মদিন পালন করবেন লিওনেল মেসি। তবে ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলের মতে, এখনও আগের মতোই বিপজ্জনক আর্জেন্টাইন জাদুকর। মেসি আবারও আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে পারেন বলে মনে করেন দেম্বেলে।
২০২২ সালে কাতার বিশ্বকাপে তৃতীয়বারের মতো বিশ্ব সেরা ট্রফি জয় করে আর্জেন্টিনা। দুর্দান্ত পারফরম্যান্সে মেসি নিজে জেতেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। সাত ম্যাচের পাঁচটিতেই হন ম্যান অব দ্য ম্যাচ।
একটা সময় মেসির সঙ্গে বার্সেলোনায় খেলেছেন দেম্বেলে। রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ীকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন চলতি বছর এই পুরস্কার জেতা ফরাসি তারকা।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কায় শুক্রবার (১২ জুন) প্রকাশিত সাক্ষাৎকারে দেম্বেলের কাছে জানতে চাওয়া হয়, ৩৮ বছর বয়সী মেসি ২০২২ বিশ্বকাপের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে পারবেন কি-না। দেম্বেলে বলেন, ‘অবশ্যই, তিনি যেকোনো সম্ভাব্য ট্রফি জিততে পারেন। বার্সেলোনায় থাকতে আমি দেখেছি তিনি কী করতে পারেন।’
বয়স মেসির পারফরম্যান্সে কোনো বাধা সৃষ্টি করবে কি না, এমন প্রশ্নে দেম্বেলে বলেন, ‘তাতে কোনো কিছুই বদলাবে না। তিনি আমার দেখা সেরা, ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা। তিনি এখনও খুব বিপজ্জনক। ৩৮ বছর বয়সেও তাকে থামানো কঠিন। তার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, কারণ তিনি আবারও শিরোপা জিততে সক্ষম।’

৬০ বছর আগের সুখস্মৃতি ফেরাতে মরিয়া ইংল্যান্ড