শিরোনাম

ড্র নয়, জয়ই চেয়েছিলাম: জাপানি কোচের হতাশা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ড্র নয়, জয়ই চেয়েছিলাম: জাপানি কোচের হতাশা
জাপানের কোচ হামিজে মরিয়াসু।

নেদারল্যান্ডসের বিপক্ষে দুই দফায় পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের ম্যাজিকে হার এড়ালো জাপান। ডালাসে অনুষ্ঠিত ‘এফ’ গ্রুপের রোমাঞ্চকর ম্যাচটি ২-২ ব্যবধানে ড্র হওয়ার পর শিষ্যদের লড়াকু মানসিকতার স্তুতি গেয়েছেন জাপানি কোচ হাজিমে মেরিয়াসু। তবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট না পাওয়ার হতাশা লুকাতে পারেননি এ মাস্টারমাইন্ড।

ম্যাচের প্রথমার্ধে ডাচদের আক্রমণভাগকে বোতলবন্দি করে রেখেছিল জাপানি রক্ষণভাগ। তবে বিরতির পর পুরোপুরি বদলে যায় খেলার গতি। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ রূপ নেয় এক বক্স থেকে আরেক বক্সের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে। দ্বিতীয়ার্থের মাত্র ১৩ মিনিটের ঝড়ে মাঠে গোল আসে তিনটি। প্রথমে ডাচ অধিনায়ক ভার্জিল ফন ডাইকের গোলে নেদারল্যান্ডস লিড নিলেও দ্রুতই জাপানকে সমতায় ফেরান নাকামুরা। এর কিছুক্ষণ পরই ক্রিসেনসিও সামারভিলের দুর্দান্ত নৈপুণ্যে আবারও এগিয়ে যায় ডাচরা। তবে হারের মুখে দাঁড়িয়েও দমে যায়নি ব্লু সামুরাইরা। নির্ধারিত সময়ের ঠিক দুই মিনিট আগে দাইচি কামাদা গোল করে জাপানি শিবিরে স্বস্তি এনে দেন।

ম্যাচ শেষে ছেলেদের পারফরম্যান্সে গর্ব প্রকাশ করে কোচ মেরিয়াসু বলেন, নেদারল্যান্ডস অত্যন্ত শক্তিশালী দল। এমন কঠিন প্রতিপক্ষের বিপক্ষে পিছিয়ে পড়েও ছেলেরা যেভাবে ধৈর্য ধরে একতাবদ্ধ হয়ে শেষ পর্যন্ত লড়াই করেছে, তা সত্যিই প্রশংসনীয়। তবে ড্রয়ে পুরোপুরি সন্তুষ্ট নন জানিয়ে তিনি যোগ করেন, তারা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলেন, তাই পূর্ণ পয়েন্ট না পাওয়াটা কিছুটা হতাশার। এ ড্রয়ের আত্মবিশ্বাস ও ঘাটতিগুলো কাটিয়ে রবিবার (২১ জুন) মন্তেরেই স্টেডিয়ামে তিউনিসিয়ার মুখোমুখি হবে জাপান।

/এমএকে/