শিরোনাম

আর্জেন্টিনা-ব্রাজিলের ‘মারামারিতে’ মজা পান পারশা, কোন দেশের সমর্থক গায়িকা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
আর্জেন্টিনা-ব্রাজিলের ‘মারামারিতে’ মজা পান পারশা, কোন দেশের সমর্থক গায়িকা
পারশা মাহজাবীন পূর্ণি

জাঁকজমকপূর্ণ ও জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ-২০২৬। ফুটবলের গুরুত্বপূর্ণ এই আসর নিয়ে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে উন্মাদনা। সেই তালিকায় পিছিয়ে নেই শোবিজ অঙ্গনের তারকারাও। অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে সংগীতশিল্পী ও পরিচালকরাও ফুটবল নিয়ে তাদের ভালোবাসার কথা জানাচ্ছেন। এবার ফুটবল নিয়ে নিজের পছন্দের কথা স্বীকার করলেন সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণি।

ফুটবল সম্রাট ম্যারাডোনার দেশ আর্জেন্টিনার ভক্ত পারশা। ছোটবেলা থেকেই তিনি ল্যাটিন আমেরিকার এই দেশটির কট্টর সমর্থক। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে নিজের পছন্দের কথা জানান গায়িকা।

পারশা বলেন, ‘ছোটবেলা থেকেই আর্জেন্টিনা সাপোর্ট করি। আমার বড় ভাইকে দেখতাম অনেক বড় পতাকা নিয়ে আসতো। বাসায় আর্জেন্টিনার পতাকা দেখে দেখে বড় হয়েছি, সেখান থেকেই দেশটির প্রতি আলাদা ভালোবাসা তৈরি হয়েছে।’

ক্রিকেটে যেমন চির প্রতিদ্বন্দী দেশ ভারত ও পাকিস্তান। তেমনি বিশ্ব ফুটবলের চির প্রতিদ্বন্দ্বী দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিল। এই দুই দলের ম্যাচ মানেই মাঠে ও মাঠের বাইরে ভক্ত-সমর্থকদের মধ্যে কথার লড়াই। যেটা মাঝে মাঝে মারামারিতে রূপ নেয়।

এই বিষয়গুলো বেশ পছন্দ গায়িকার। পারশা বলেন, ‘ওই যে আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে একটা মারামারি হয় আসলে, আমরা অনেক এনজয় করি, খুব মজা লাগে।’

/জেএইচ/