তাপপ্রবাহের থাবায় বিশ্বকাপ: নকআউটে খেলোয়াড়-সমর্থকদের চ্যালেঞ্জ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

চলতি বিশ্বকাপের নকআউট পর্বের রোমাঞ্চকর লড়াইয়ে এক চরম প্রাকৃতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন খেলোয়াড় ও সমর্থকেরা। যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলসহ কানাডার বিস্তীর্ণ এলাকায় এক ভয়াবহ তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদেরা। একটি বিশাল উচ্চচাপ বলয়ের কারণে পুরো অঞ্চলে গরম ও আর্দ্রতা একযোগে বৃদ্ধি পেয়ে এক অসহনীয় পরিস্থিতির সৃষ্টি করতে যাচ্ছে।
আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুযায়ী, এ তীব্র গরমে অনুভূত তাপমাত্রা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছাতে পারে। শুধু দিনে নয়, রাতের তাপমাত্রাও খুব একটা না কমার কারণে সন্ধ্যার ম্যাচগুলোতেও থাকবে তীব্র গরমের দাপট। আবহাওয়া বিশেষজ্ঞ অ্যালান রেপার্ট জানিয়েছেন, বিশেষ করে নিউইয়র্ক ও তার আশেপাশের অঞ্চলে গত কয়েক বছরের মধ্যে রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা দেখা যেতে পারে, যা সেখানে অনুষ্ঠিতব্য নকআউট ম্যাচগুলোর ওপর সরাসরি প্রভাব ফেলবে।
প্রকৃতির এ রুদ্ররূপ ফুটবলারদের নিরাপত্তা ও শারীরিক সক্ষমতাকে বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। গত বছরও এই অঞ্চলে আয়োজিত ক্লাব পর্যায়ের আন্তর্জাতিক টুর্নামেন্টে তীব্র গরম নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। সেই অতীত অভিজ্ঞতাকে আমলে নিয়ে এবারের বিশ্বকাপে প্রতিটি অর্ধে বাধ্যতামূলক তিন মিনিটের একটি পানিবিরতির ব্যবস্থা রাখা হয়েছে। এর মাধ্যমে খেলোয়াড়েরা কিছুটা স্বস্তি ও পানি পানের সুযোগ পেলেও সমালোচকদের দাবি, এতে ম্যাচের স্বাভাবিক গতি ও ছন্দ নষ্ট হচ্ছে।
উদ্বেগজনক এ পরিস্থিতিতে আয়োজকদের পক্ষ থেকে দর্শকদের সুরক্ষায় অতিরিক্ত কোনো পদক্ষেপের কথা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে কানাডার টরন্টো শহরে ইতোমধ্যে তাপপ্রবাহের বিশেষ সতর্কতা জারি করে জরুরি পরিকল্পনা কার্যকর করা হয়েছে, যার মধ্যে রয়েছে পর্যাপ্ত পানির ব্যবস্থা, ছায়াযুক্ত বিশ্রামস্থল এবং জরুরি চিকিৎসাসেবা জোরদার করা। অবশ্য যে সমস্ত স্টেডিয়ামে ছাদ বন্ধ করার সুবিধা ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে, সেখানে খেলোয়াড় ও দর্শকেরা কিছুটা স্বস্তিতে থাকবেন। তবে খোলা স্টেডিয়ামগুলোতে খেলা দেখতে যাওয়া এবং পুরো সময়টা গ্যালারিতে কাটানো চরম কষ্টকর হয়ে উঠবে।
উদ্ভূত পরিস্থিতিতে জরুরি বিভাগের আলিনা মিতিনা সমর্থকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি জানান, খেলা চলাকালীন মাথা ঘোরা, অতিরিক্ত ক্লান্তি, দুর্বলতা বা শরীর খারাপ লাগলে দ্রুত নিরাপদ ছায়াযুক্ত স্থানে গিয়ে বিশ্রাম নিতে হবে এবং প্রচুর পানি পান করতে হবে। তিনি মনে করেন, পর্যাপ্ত পানি ও ছায়ার সুব্যবস্থা থাকলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি এড়ানো সম্ভব। ফলে নকআউট পর্বের এ চূড়ান্ত মুহূর্তে মাঠের প্রতিপক্ষের পাশাপাশি প্রকৃতির এ তীব্র তাপপ্রবাহকে মোকাবিলা করাই এখন বিশ্বকাপ আয়োজকদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা।

জার্মানি এখন আর প্রথম সারির কোনো দল নয়: নাগেলসমান
জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ে গোলরক্ষকের উচ্ছ্বাস