শিরোনাম

জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
প্রতীকী ছবি

ভোক্তাপর্যায়ে জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। জুলাই মাসেও প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা, কেরোসিন ১৩৫ টাকা এবং ডিজেল ১১৫ টাকায় বিক্রি হবে।

মঙ্গলবার (৩০ জুন) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এতে বলা হয়, জুলাই মাসের জন্যপ্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা, কেরোসিন ১৩৫ টাকা এবং ডিজেল ১১৫ টাকা অপরিবর্তিত রেখে দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে জুন মাসের জন্য ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা, কেরোসিন ১৩৫ টাকা এবং ডিজেল ১১৫ টাকায় সমন্বয় করা হয়েছিল।

নির্ধারিত দাম ১ জুলাই থেকে কার্যকর হবে বলেও বার্তায় বলা হয়েছে।

উল্লেখ্য, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় দাম নির্ধারণ গত বছরের মার্চ থেকে শুরু করা হয়। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়।

/এসবি/