জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ে গোলরক্ষকের উচ্ছ্বাস

সিজেডএন স্পোর্টস ডেস্ক

গোলপোস্টের নিচে অরলান্দো হিলের অবিশ্বাস্য প্রাচীর ও টাইব্রেকার নাটকের ওপর ভর করে উত্তর আমেরিকা বিশ্বকাপে জার্মানিকে স্তব্ধ করে দিল প্যারাগুয়ে। বোস্টনে অনুষ্ঠিত শেষ বত্রিশের এ রোমাঞ্চকর লড়াইয়ে শক্তিশালী সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে বিদায় করে শেষ ষোলোর টিকিট কেটেছে দক্ষিণ আমেরিকান দলটি। এর আগে দুই দলের নির্ধারিত ও অতিরিক্ত সময়ের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি ১-১ সমতায় শেষ হয়েছিল।
ম্যাচের আসল নায়ক প্যারাগুয়ের গোলরক্ষক হিল নির্ধারিত ও অতিরিক্ত সময়ের ১২০ মিনিটে দুর্দান্ত ছয়টি সেভ করার পর টাইব্রেকারেও রুখে দেন জার্মানির দুটি গুরুত্বপূর্ণ শট। ছয় ফুট ছয় ইঞ্চি উচ্চতার এ দীর্ঘকায় গোলরক্ষক কাই হাভার্টজের নেওয়া প্রথম শট এবং পরে নিকোলাস ভোল্টেমাডার চতুর্থ প্রচেষ্টা ঝাঁপিয়ে পড়ে নস্যাৎ করে দিয়ে প্যারাগুয়েকে উল্লাসে ভাসান। অবশ্য টাইব্রেকারে যাওয়ার আগে অতিরিক্ত সময়ে জোনাথন টাহর হেডে গোল হজম করতে হয়েছিল প্যারাগুয়েকে। তবে ভিএআরের সূক্ষ্ম বিচারে সেটি বাতিল হয়ে যায়। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি রিভিউতে দেখা যায়, বল জালে জড়ানোর ঠিক আগে ভালডেমার আন্টন গোলরক্ষক হিলের গতি রোধ করেছিলেন।
এ নাটকীয় জয়ের হাত ধরে ২০১০ সালের পর আবারও বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালের স্বপ্ন দেখতে শুরু করেছে প্যারাগুয়ে। আন্তর্জাতিক ও মহাদেশীয় উভয় পর্যায়েই দীর্ঘদিন ধরে ব্যর্থতার বৃত্তে ঘোরপাক খাওয়া দলটির জন্য এ জয় এক বড় মানসিক শক্তি হিসিবে কাজ করছে। মূলত ৪৭ বছর ধরে মহাদেশীয় ফুটবলেও প্যারাগুয়ের ঝুলিতে কোনো বড় সাফল্য নেই। ১৯৭৯ সালে তারা সর্বশেষ কোপা আমেরিকা ট্রফি জিতেছিল। দীর্ঘ খরা কাটিয়ে জার্মানির মতো পরাশক্তিকে হারানোর পর ম্যাচ শেষে নিজের রোমাঞ্চ চেপে রাখতে পারেননি নায়ক অরলান্দো হিল। তিনি জানান, ম্যাচটি সব দিক থেকেই অত্যন্ত জটিল ও আক্রমণাত্মক ছিল। তবে তারা সেটি সফলভাবে প্রতিরোধ করতে পেরেছেন এবং এ বিশেষ জয়টি তিনি প্যারাগুয়ের সব সাধারণ মানুষকে উৎসর্গ করছেন।

পেনাল্টি মিস করে ক্ষমা চাইলেন হাভার্টজ