জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যে রয়েছে– জুলাই শহীদ, আহত ও পঙ্গু পরিবারদের সঙ্গে মতবিনিময়, কবর জিয়ারত, স্মৃতিচারণ, আলোচনা, দোয়া ও গণমিছিল। এছাড়া ৫ আগস্ট রাজধানীসহ সারাদেশে সমাবেশ ও মিছিল করবে ১১ দল।
মঙ্গলবার (৩০ জুন) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে– ২ থেকে ৯ জুলাই রাজধানীতে জুলাই শহীদ, আহত ও পঙ্গু পরিবারদের সঙ্গে মতবিনিময়। এছাড়া জুলাই স্মৃতি বিজড়িত স্থানগুলোয় স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া করা হবে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই শহীদ দিবস উপলক্ষে ১৬ জুলাই ঢাকা মহানগরী উত্তর-দক্ষিণে পৃথকভাবে আলোচনা সভা হবে। এদিন সারা দেশে দোয়া, আলোচনা এবং শহীদদের কবর জিয়ারত করা হবে। ১৮ থেকে ৩১ জুলাই সারা দেশে জুলাই শহীদ, আহত ও পঙ্গু পরিবারগুলোর সঙ্গে মতবিনিময়সহ দোয়া ও কবর জিয়ারত করা হবে। ১ আগস্ট সারাদেশে গণমিছিল হবে। ২ থেকে ৪ আগস্ট শ্রমিক সংগঠন তারা নিজেদের কর্মসূচি পালন করবে।
গোলাম পরওয়ার বলেন, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দল রাজধানীসহ সারাদেশে সমাবেশ ও মিছিল করবে। এই কর্মসূচির প্রতি জামায়াতে ইসলামীর সমর্থন ও অংশগ্রহণ থাকবে।
তিনি আরও বলেন, ৩৬ দিনের কর্মসূচির প্রধান দাবি হবে, গণভোটের গণরায় জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করতে হবে। সংশোধন করে সংবিধানের তফসিলে এ অংশকে অন্তর্ভুক্ত করতে হবে। জুলাইয়ের খুনিদের এবং মানবতাবিরোধী অপরাধীদের বিচার করতে হবে।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. সেলিম উদ্দীনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিএনপি সরকার ও দলের ওপরই ভূত চেপেছে: গোলাম পরওয়ার