শিরোনাম

নরসিংদীতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার

নরসিংদী  সংবাদদাতা
নরসিংদী সংবাদদাতা
নরসিংদীতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার
মনির হোসেন খন্দকার হারুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন কৃষক লীগের নরসিংদী শাখার সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন খন্দকার হারুন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) রাতে নরসিংদীর বেলাবো বাজার শাপলা চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন খন্দকার হারুন একাধিক মামলার আসামি ছিলেন। তিনি উপজেলার আমলাব ইউনিয়নের ওয়ারী গ্রামের মো. ইসরাইল খন্দকারের ছেলে।

বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় মনির হোসেনকে বেলাবো বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

/এসআর/