শিরোনাম

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (৩০ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য ও জানাজার নামাজ ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম ও মাশহাদ শহরে অনুষ্ঠিত হবে। ওই জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অংশ নেবেন। খামেনির জানাজায় অংশ নিতে আগামী ২ জুলাই তিনি ঢাকা থেকে রওনা করবেন।

স্পিকার ছাড়াও জাতীয় সংসদের কয়েকজন সদস্য নিজ উদ্যোগে জানাজায় অংশ নিতে ইরানে যাবেন বলে জানা গেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা আগামী ৪ জুলাই তেহরানে শুরু হবে এবং ৯ জুলাই তার নিজ শহর মাশহাদে তাকে দাফন করা হবে।

/এসবি/