শিরোনাম

১০১ রান নিয়ে লাঞ্চে পাকিস্তান, বাংলাদেশের চাই ৮ উইকেট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০১ রান নিয়ে লাঞ্চে পাকিস্তান, বাংলাদেশের চাই ৮ উইকেট
ওপেনার আজানকে আউট করেন মিরাজ। ছবি: ক্রিকইনফো

সিলেট টেস্টে চতুর্থ দিনের প্রথম সেশনে পাকিস্তান হারিয়েছে ২ উইকেট, তুলেছে ১০১ রান। এ সেশনে ২৪ ওভার খেলা হয়েছে। ফলে জয়ের জন্য তাদের দরকার আরও ৩৩৬ রান, হাতে আছে ৮ উইকেট।

এর আগে টেস্টের তৃতীয় দিন সোমবার (১৮ মে) দ্বিতীয় ইনিংসে দুই ওভার ব্যাট করেছিল পাকিস্তান। তবে কোনো রান তুলতে পারেনি তারা।

মঙ্গলবার (১৯ মে) প্রথম সেশনে ২১ রান করা আজানকে ফেরান মিরাজ। তার আগে আরেক ওপেনার আব্দুল্লাহ ফজলকে (৬) আউট করেন নাহিদ রানা। তবে তৃতীয় উইকেটে ৬১ বলে ৬০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন বাবর আজম ও শান মাসুদ।

বাবর ২৪ ও মাসুদ ৪১ রানে অপরাজিত আছেন।

/টিই/