জীবন পেয়েও ব্যর্থ জয়, ফিরলেন সাদমানও
নিজস্ব প্রতিবেদক

জীবন পেয়েও ব্যর্থ জয়, ফিরলেন সাদমানও
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ১০: ৫৮

জয়কে আউট করেন শাহিন আফ্রিদি। ছবি: সংগৃহীত
সুযোগ কাজে লাগাতে পারলেন না মাহমুদুল হাসান জয়। জীবন পেয়েও ব্যর্থ হলেন এই ওপেনার। দলীয় রান ৩০ পেরোতেই আউট হয়েছেন আরেক ওপেনার সাদমান ইসলামও।
সপ্তম ওভারে শাহিন শাহ আফ্রিদির অফ স্টাম্পের বাইরে পড়ে আরও বেরিয়ে যাওয়া বল ছেড়ে দিতে পারতেন জয়। সেটা না করে পা বাড়িয়ে খেলতে চাইলেন তিনি। বলের লাইনে যেতে পারলেন না পুরোপুরি। ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়লো মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে।
দুই চারে ১৯ বলে ৮ রান করেন জয়। এর আগে জীবন পান তিনি ব্যক্তিগত ৪ রানে থাকতে। তখন শাহিন আফ্রিদির বলে স্লিপে থাকা খেলোয়াড় ক্যাচ মিস করেন। দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় টস হেরে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ।
১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৩১ রান। তবে ১১তম ওভারের প্রথম বলেই আউট হন সাদমান ইসলাম। সিম মুভমেন্টের কাছে নতি স্বীকার করে তৃতীয় স্লিপে সালমান আগাকে ক্যাচ দেন ৩০ বলে ১৩ রান করা সাদমান।
১১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৩৬ রান।

/টিই/

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে নেই বাবর
রোনালদোর মাইলফলক গোলে শিরোপার আরও কাছে আল নাসর