শিরোনাম

বাংলাদেশের রান ২৫০ ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের রান ২৫০ ছাড়ালো
ভরসা হয়ে টিকে আছেন মুমিনুল হক। ছবি: ক্রিকইনফো

চা বিরতির পর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে বড় জুটি গড়ার পথে আছেন মুমিনুল হক। চতুর্থ উইকেটে এরই মধ্যে ৫০ পেরিয়েছে জুটি। মুমিনুল হক সেঞ্চুরির পথে এগোচ্ছেন। বাংলাদেশের রান ২৫০ ছাড়িয়েছে।

৭০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৬১ রান। মুমিনুল ৮৮ ও মুশফিক ২২ রানে অপরাজিত আছেন। এর আগে দলীয় ২০১ রানে নাজমুল হোসেন শান্ত আউট হন।

শান্ত করেন ১০১ রান। অধিনায়ক হিসেবে এটি ছিল শান্তর পঞ্চম সেঞ্চুরি, টেস্ট ক্যারিয়ারে নবম। বাংলাদেশের অধিনায়ক হিসেবে মাত্র ১৭ ম্যাচ খেলে সবচেয়ে বেশি শতকের মালিক হলেন শান্ত। ৩৪ ম্যাচে চার সেঞ্চুরিতে পেছনে পড়েন মুশফিক।

২০২৩ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে নেতৃত্ব দিয়ে প্রথম সেঞ্চুরি করেন তিনি। তারপর গত বছর জুনে শ্রীলঙ্কার বিপক্ষে গলে জোড়া সেঞ্চুরি করেন। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে একই বছর নভেম্বরে শতক হাঁকান। এরপর আজ মিরপুরে গড়লেন ইতিহাস।

/টিই/