শিরোনাম

বিসিবির নারী বিভাগের নির্বাচক সজল চৌধুরী বরখাস্ত

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিসিবির নারী বিভাগের নির্বাচক সজল চৌধুরী বরখাস্ত
সজল চৌধুরী

নারী ক্রিকেটারদের কুপ্রস্তাব ও মানসিক হেনস্থার গুরুতর অভিযোগে অবশেষে অনমনীয় অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের আনা সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে নারী উইংয়ের নির্বাচক সজল চৌধুরীকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে।

একই সঙ্গে একই ধরণের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে নারী দলের সহকারী কোচ রুহুল আমিনকেও। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে নারী ক্রিকেট দল দেশে ফেরার পরপরই বিসিবির নবগঠিত বোর্ড এই বড় শাস্তিমূলক পদক্ষেপ নিল।

জানা গেছে, গত বছরের ডিসেম্বরে সজল চৌধুরীর বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ, বিভিন্ন অনিয়ম ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলে বিসিবি বরাবর সরাসরি চিঠি পাঠিয়েছিলেন বয়সভিত্তিক দলের একাধিক নারী ক্রিকেটার। সে সময় বিষয়টি নিয়ে ক্রিকেট পাড়ায় নানা গুঞ্জন ও অসন্তোষ তৈরি হলেও রহস্যজনকভাবে নিজ দায়িত্বে বহাল ছিলেন এ নির্বাচক। তবে বিসিবির নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পরই ক্রিকেটের আঙিনায় শৃঙ্খলা ফেরাতে ঝুলে থাকা বিষয়টি খতিয়ে দেখে এবং ক্রিকেটারদের সুরক্ষায় কঠোর অবস্থান নেয়। প্রাথমিক সত্যতা মেলার পর সজল চৌধুরীকে বরখাস্তের পাশাপাশি সহকারী কোচ রুহুল আমিনের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হয়।

/এমএকে/