মাদারীপুরে ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিনের বেড়া

সিজেডএন ডেস্ক

মাদারীপুর সদর উপজেলায় একটি মসজিদের ইমামের শোবার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের টিনের বেড়া উড়ে গেলেও কেউ হতাহত হয়নি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়িতে এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মসজিদের ইমাম গত পাঁচ দিন ধরে অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। ফলে এ সময় তিনি মসজিদে বা তাঁর থাকার ঘরে ছিলেন না। ওই ঘরের চাবি মোয়াজ্জেমসহ মসজিদ কমিটির সদস্যদের কাছে রয়েছে বলে জানা গেছে।
বিকেলে হঠাৎ ইমামের শোবার ঘরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের টিনের বেড়া ক্ষতিগ্রস্ত হয়ে উড়ে যায়। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে ঘরের ভেতরে কে বা কারা বিস্ফোরক রেখে গেছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।
সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বিস্ফোরণে ঘরের টিনের বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত বা নিহত হননি। ঘটনার কারণ এবং কারা ঘরের ভেতরে বিস্ফোরক রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।