জবি ফিচার, কলাম ও কনটেন্ট রাইটার্সের নেতৃত্বে ফাহিম-অমি

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ফিচার, কলাম অ্যান্ড কনটেন্ট রাইটার্সের ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহিম হাসনাত এবং সাধারণ সম্পাদক মাইমুন ইসলাম অমি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর সইকরা এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রাকিব হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাহুল শেখ, সাংগঠনিক সম্পাদক নুসরাত জাহান অর্পিতা, দপ্তর সম্পাদক মালিহা মেহনাজ ঐশী, অর্থ সম্পাদক জয়া রাণী পাল এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়ুন আহমেদ নাঈম।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইলমা জাহান, আকাশ আহমেদ রুপম, শ্রেয়া বাইন ও হাসনাত হাবিব। সমন্বয় সহযোগী হিসেবে রয়েছেন আরাফাত চৌধুরী লিনয় ও তাসনিমা আক্তার।
কমিটির সভাপতি ফাহিম হাসনাত বলেন, ‘জগন্নাথ ইউনিভার্সিটি ফিচার, কলাম অ্যান্ড কনটেন্ট রাইটার্সের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে কৃতজ্ঞ ও সম্মানিত বোধ করছি। আমি বিশ্বাস করি, লেখালেখি শুধু মত প্রকাশের মাধ্যম নয়; এটি চিন্তা, সৃজনশীলতা ও দায়িত্বশীলতারও প্রতিফলন। আমরা এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষার্থীরা ফিচার, কলাম ও বিভিন্ন ধরনের কনটেন্ট রাইটিংয়ে নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাবে। সবার সহযোগিতা ও অংশগ্রহণে সংগঠনটিকে আরও কার্যকর, সৃজনশীল এবং শিক্ষার্থীবান্ধব একটি লেখক-কমিউনিটিতে পরিণত করার জন্য আমরা কাজ করে যাবো, ইনশাআল্লাহ।’
সাধারণ সম্পাদক মাইমুন ইসলাম অমি বলেন, ‘আমার কাছে লেখালেখি শুধু নিজের ভাবনা প্রকাশের মাধ্যম নয়, বরং যেকোনো সমাজ পরিবর্তনের অন্যতম শক্তিশালী প্রতীক। একটি লেখা মানুষের চিন্তাকে প্রশ্ন করতে পারে, সচেতনতা তৈরি করতে পারে এবং পরিবর্তনের পথে মানুষকে উদ্বুদ্ধ করতে পারে। তাই সংগঠনের সেক্রেটারি হিসেবে আমি বিশ্বাস করি, আমাদের কার্যক্রম শুধু সংগঠনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। লেখালেখি, চিন্তাচর্চা ও সৃজনশীলতার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখাই হবে আমাদের অন্যতম লক্ষ্য।’

জবি সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নজরুল-রাজু

-CznNewsLab-2c9955-256x144.webp)