শিরোনাম

সুপ্রিম কোর্টে বিএনপিপন্থি আইনজীবীদের হাতাহাতি, আহত ৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সুপ্রিম কোর্টে বিএনপিপন্থি আইনজীবীদের হাতাহাতি, আহত ৫
বিএনপিপন্থি আইনজীবীদের হাতাহাতি

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আইন কর্মকর্তা নিয়োগকে কেন্দ্র করে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আইনজীবী আহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।

জনা যায়, দুই গ্রুপের কয়েক দফা হাতাহাতি-ধাক্কাধাক্কির পর কয়েকজন সিনিয়র আইনজীবীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তবে এ ঘটনায় কোনও মামলা হয়েছে কিনা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

/টিই/