শিরোনাম

এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন পে-স্কেলে বেতন পাবেন: শিক্ষামন্ত্রী

খুলনা সংবাদদাতা
খুলনা সংবাদদাতা
এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন পে-স্কেলে বেতন পাবেন: শিক্ষামন্ত্রী
‘খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

এমপিওভুক্ত শিক্ষকদেরও নবম পে-স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ বিষয়ে শিগগিরই ঘোষণা দেয়া হবে বলেও জানান তিনি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) হিসাবে রূপান্তরের ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষা।

শিক্ষক সংকট নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ে ২০১৭ সালে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে মামলা হয়েছিল। দীর্ঘদিন মামলাটি নিষ্পত্তি না হওয়ায় ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগ আটকে ছিল। এ ছাড়া প্রায় ৫০ হাজার শিক্ষক নিয়োগসংক্রান্ত মামলা ছিল। বর্তমানে এসব মামলা নিষ্পত্তি করা হয়েছে এবং নিয়োগের প্রক্রিয়া চলছে।

অনুষ্ঠানে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় কুয়েটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), ন্যানোটেকনোলজি ও রোবোটিক্সের মতো বিষয় অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, আমরা ক্রস বর্ডার এডুকেশনের ওপর গুরুত্ব দিয়ে কাজ করছি। এটা চালু করতে পারলে আমাদের বৈদেশিক মুদ্রার অনেক সাশ্রয় হবে। পাশাপাশি এর ফলে ইন্টেলেকচুয়াল প্রপার্টিও এ দেশে আমদানি করতে পারবো। শুধু শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের দিকে নজর না দিয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধির ওপরও গুরুত্ব দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।

/এফআর/