দুর্নীতির অভিযোগে বিসিবির সাবেক বোর্ড পরিচালকসহ ৩ জন নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরকে ঘিরে দুর্নীতির অভিযোগে তিনজনকে অভিযুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনজনই বিসিবির সাবেক কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তি। তিনজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন বিসিবির সাবেক পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ মুখলেসুর রহমান (শামীম), বিসিবির সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার (এসএলও) জাকির হোসেন এবং বগুড়া জেলার সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।
তাদের বিরুদ্ধে আইসিসির অ্যান্টিকরাপশন কোডের একাধিক ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের তদন্তে তাদের বিরুদ্ধে ম্যাচের ফল বা গতিপথ প্রভাবিত করার চেষ্টা, দুর্নীতিমূলক কর্মকাণ্ডে কাউকে উৎসাহিত বা সহায়তা করা, দুর্নীতির প্রস্তাব পাওয়ার তথ্য গোপন করা এবং তদন্তে সহযোগিতা না করার অভিযোগ উঠে এসেছে।
অভিযোগের নোটিশ পাওয়ার পর নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে তাদের ১৪ দিন সময় দেওয়া হয়েছে।

মেসির আন্তর্জাতিক ফুটবল ছাড়ার সিদ্ধান্তে কাঁদছেন মা