কেন্টের মতো ক্লাবে যোগ দেওয়া আমার জন্য সম্মানের: খালেদ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

কাউন্টিতে এবার সুযোগ পেয়েছেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। কাউন্টি চ্যাম্পিয়নশিপে মৌসুমের শেষ চার ম্যাচের জন্য তাকে দলে ভিড়িয়েছে কেন্ট।
সিলেটের হয়ে ৭০টি প্রথম শ্রেণির ম্যাচে ১৯০ উইকেট নেওয়া খালেদ ২০১৮ সালে বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হয়। এখন পর্যন্ত দেশের হয়ে ১৮ টেস্টে তার শিকার ৩৪ উইকেট।
কেন্টের ওয়েবসাইটে খালেদ বলেছেন, ‘কাউন্টি ক্রিকেটে খেলা এবং কেন্টের মতো ঐতিহ্যবাহী একটি ক্লাবে যোগ দেওয়া আমার জন্য সম্মানের। মৌসুমের এই সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দলটির প্রমোশন পাওয়ার ক্ষেত্রে আমি সর্বোচ্চটা দেওয়ার জন্য প্রস্তুত।’
বর্তমানে ডিভিশন টু-এর পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে কেন্ট। তৃতীয় স্থানে থাকা নর্দাম্পটনশায়ারের সঙ্গে তাদের পয়েন্ট সমান।
খালেদের যোগদানে কেন্টে আবারও বাংলাদেশি পেস জুটি দেখা যাবে। তার সঙ্গে দলে আছেন আরেক বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। মৌসুমের শুরুতে কেন্টের হয়ে প্রথম দুই ম্যাচে খেলেছিলেন হাসান।
কেন্টের ক্রিকেট পরিচালক সাইমন কুক বলেন, হাসান মাহমুদের প্রথম দফার সময় থেকেই কেন্টকে অনুসরণ করা বাংলাদেশি সমর্থকের সংখ্যা বেড়েছে। খালেদ আহমেদের আগমনেও সেই আগ্রহ আরও বাড়বে বলে আশা করছে ক্লাবটি।

দুর্নীতির অভিযোগে বিসিবির সাবেক বোর্ড পরিচালকসহ ৩ জন নিষিদ্ধ