বড় ঋণখেলাপিদের বড় সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

দেশের বড় ঋণখেলাপিদের বড় সুযোগ বা ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর সেই সুযোগটি হচ্ছে যারা এক হাজার কোটি টাকার বেশি অঙ্কের খেলাপি তারা ঋণ পুনঃতফসিল বা নবায়নের পর ১৫ বছর সময় পাবে তা পরিশোধের জন্য। ঋণ পুনঃতফসিলের পর প্রথম দুই বছর কোনো কিস্তি দিতে হবে না।
গতকাল সোমবার (৩১ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এ সুযোগ নিতে চলতি মাসের মধ্যে আবেদন করতে হবে। আগামী ডিসেম্বরের মধ্যে ব্যাংকগুলোকে এসব আবেদন নিষ্পত্তি করতে বলা হয়েছে। আর এক হাজার কোটি টাকার কম অঙ্কের ঋণখেলাপিদের জন্য কম সুযোগ দেওয়া হয়েছে।
বড় ঋণখেলাপিদের ছাড় দেওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, খেলাপি ঋণ কমিয়ে কলকারখানা চালু করতে এ সুবিধা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের ১৫ বছরে ব্যবসা-বাণিজ্য করতে যারা সমস্যায় পড়েছেন, তাদের মধ্যে অনেকেই প্রণোদনা ঋণ নিতে আবেদন করছেন। কিন্তু খেলাপি থাকায় ওই ব্যবসায়ীরা ঋণ পাওয়ার যোগ্য হচ্ছেন না। পাশাপাশি চলমান গ্যাস–বিদ্যুতের সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় অনেক বড় শিল্প গ্রুপের ঋণ খারাপ হয়ে পড়ছে। তাদের সুবিধা দিতে এক হাজার কোটি টাকার বেশি খেলাপিদের বাড়তি সুযোগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সূত্রে জানা গেছে, সিটি গ্রুপ, জিপিএইচ ইস্পাতসহ কয়েকটি প্রতিষ্ঠিত ব্যবসায়ী গোষ্ঠী বিশেষ সুবিধা চেয়ে কেন্দ্রীয় ব্যাংকে আবেদন ও যোগাযোগ করেছে। তাদের চাহিদা ও আবেদন পর্যালোচনা করে বড়দের জন্য এ সুবিধা দেওয়া হয়েছে।
এদিকে অর্থনীতিতে গতি ফেরাতে ভর্তুকি সুদে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিলে আজ (১ সেপ্টেম্বর) ঋণ বিতরণ শুরু করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর- এই চার মাসে ৬০ হাজার কোটি টাকা বিতরণের লক্ষ্য দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে।
নতুন করে দেওয়া হলো যে সুবিধা
এর আগে ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ব্যাংকার ও গ্রাহক সম্পর্কের ভিত্তিতে বিদ্যমান খেলাপি ঋণের স্থিতির ওপর কমপক্ষে ২ শতাংশ নগদ অর্থ জমা দিতে হবে। তাতে ঋণ নিয়মিত হলে ২ বছরের গ্রেস পিরিয়ডসহ (ঋণ পরিশোধে বিরতি) তা পরিশোধে ১০ বছর সময় পাওয়া যাবে। তবে এর আগে ঋণ তিন বা তার চেয়ে বেশি বার পুনঃতফসিল করা হলে অতিরিক্ত ১ শতাংশ অর্থ জমা দিতে হবে। এর মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছিল। এখন নতুন করে তাদের সুযোগ দেওয়া হয়েছে।
বড়দের জন্য বড় সুযোগ
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান আনিস এ খান বলেন, ‘ব্যবসা-বাণিজ্য চাঙা করতে ও চাপ সামলাতে বাংলাদেশ ব্যাংক এ সুযোগ দিয়েছে। এটা সময়োপযোগী সিদ্ধান্ত। এখন গ্যাস–বিদ্যুতের সংকটের পাশাপাশি ভোগ্যপণ্যের দামও বাড়ছে। তবে এ সুযোগ গণহারে না দিয়ে যেসব ব্যবসায়ী পরীক্ষিত ও ভালো এবং পরিস্থিতির কারণে খারাপ হয়েছে, শুধু তাদের এ সুযোগ দেওয়া যেতে পারে। তাহলে সবার কাছে একটা ভালো বার্তা যাবে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা
গতকাল রাতে বাংলাদেশ ব্যাংক এক লিখিত বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো রপ্তানি ক্ষেত্রে সাময়িক সময়ের জন্য নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। বিশেষ করে জ্বালানি-সংকটের কারণে দেশের রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন সাময়িকভাবে ব্যাহত হচ্ছে, যা গ্রাহকের ঋণ পরিশোধ সক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। অপর দিকে বাজারভিত্তিক সুদহার ব্যবস্থা প্রবর্তনের ফলে ঋণগ্রহীতা ব্যবসাপ্রতিষ্ঠানের সুদব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়লেও ব্যবসায়িক মন্দার কারণে ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধের সক্ষমতাও কমেছে।
এ ছাড়া খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংক ১৮ মাসের একটি রোডম্যাপ গ্রহণ করেছে। এই রোডম্যাপের অংশ হিসেবে এ নীতিমালা জারি করা হয়েছে। এর মাধ্যমে ঋণগ্রহীতাদের, বিশেষ করে বৃহৎ ঋণগ্রহীতাদের (এক হাজার কোটি টাকা ও তদূর্ধ্ব) পুনঃতফসিল ও পুনর্গঠনের ক্ষেত্রে কিছুটা অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।
খেলাপি ঋণ পরিস্থিতি
গত মার্চ শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। ব্যাংকারদের মতে, আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে ব্যাংক খাতে অনিয়ম, জালিয়াতি, প্রতারণা ও দুর্নীতির উচ্চমাত্রার প্রভাবেই খেলাপি ঋণ বৃদ্ধি পায়। এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, নাসা গ্রুপ, সিকদার, প্রিমিয়ার, বিসমিল্লাহ গ্রুপ, হল-মার্ক গ্রুপসহ কয়েকটি গোষ্ঠী এবং ন্যাশনাল, ইসলামী ও বেসিক ব্যাংকে সংঘটিত কেলেঙ্কারির ঘটনায় খেলাপি ঋণ উল্লেখযোগ্য হারে বাড়ে। এ ছাড়া একীভূত পাঁচ ব্যাংকের খেলাপি ঋণ ৮০ শতাংশের বেশি।
মার্চ মাস শেষে দেশের ৬১টি তফসিলি ব্যাংকে মোট বিতরণ করা ঋণের পরিমাণ বেড়ে ১৮ লাখ ২৪ হাজার ৬৬৮ কোটি টাকা দাঁড়ায় । তিন মাসের ব্যবধানে ঋণ বিতরণ বেড়েছে প্রায় ৪ হাজার কোটি টাকা। আর এখন মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ খেলাপি হয়ে পড়েছে।