শিরোনাম

মিরপুর মাঠে বসানো হবে অ্যাথলেটিকস টার্ফ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মিরপুর মাঠে বসানো হবে অ্যাথলেটিকস টার্ফ
ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। ফাইল ছবি

কোনো টুর্নামেন্ট বা সিরিজের আগে ক্যাম্প করে জাতীয় ক্রিকেট দল। আর ক্যাম্প শুরুর আগে ফিটনেস পরীক্ষা করতে ক্রিকেটারদের যেতে হয় জাতীয় ফুটবল স্টেডিয়ামে। এবার ক্রিকেটারদের সেই ধকল কমাতে যাচ্ছে বিসিবি।

ফিটনেস ক্যাম্পের সবচেয়ে বড় প্রয়োজনীয় জিনিস অ্যাথলেটিক টার্ফ বানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মিরপুরের একাডেমি মাঠে তৈরি করা হচ্ছে ১২০ মিটার দীর্ঘ একটি অ্যাথলেটিক টার্ফ। টার্ফ বসানোর জায়গা পরিদর্শন করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবালসহ বাকি কর্মকর্তারা।

বর্তমানে বিভিন্ন সময়ে ফিটনেস টেস্ট বা রানিং সেশনের জন্য ক্রিকেটারদের বাইরের মাঠ ব্যবহার করতে হয়। নতুন টার্ফ চালু হলে সেই প্রয়োজন অনেকটাই কমে আসবে।

বিসিবির এই উদ্যোগে একাডেমি মাঠের ব্যবহারও আরও বাড়বে। জাতীয় দল, হাই পারফরম্যান্স (এইচপি) দলসহ বয়সভিত্তিক পর্যায়ের ক্রিকেটারদের ফিটনেস উন্নয়নেও কাজে আসবে এই সুবিধা।

/টিই/