শিরোনাম

বিশ্বকাপ টিকিটের চড়া দামে হতবাক ট্রাম্প

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ টিকিটের চড়া দামে হতবাক ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিটের আকাশছোঁয়া দাম নিয়ে বাড়ছে সমালোচনা। এবার সেই বিতর্কে যোগ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজিত হতে যাওয়া এবারের বিশ্বকাপে খেলবে ৪৮টি দল।

নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচের টিকিটের দাম প্রায় ১ হাজার ডলার পর্যন্ত পৌঁছেছে শুনে তিনি বিস্মিত হয়েছেন। ট্রাম্প বলেন, ‘আমি এই সংখ্যাটা জানতাম না। অবশ্যই আমি সেখানে থাকতে চাইতাম, কিন্তু সত্যি বলতে এত দাম আমি নিজেও দিতাম না।’

ট্রাম্প আরও বলেন, সাধারণ মানুষ যদি বিশ্বকাপ মাঠে বসে দেখতে না পারে, তাহলে সেটা হতাশাজনক হবে। ‘সাধারণ যেসব মানুষ আমাকে সমর্থন করে, তারা যদি যেতে না পারে, তাহলে আমি হতাশ হবো। আমি চাই সাধারণ মানুষও যেন বিশ্বকাপ উপভোগ করতে পারে।’

এদিকে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো টিকিটের উচ্চমূল্যকে স্বাভাবিক বলে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তার দাবি টিকিটের চাহিদা ১০ গুণ বেড়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে যাতায়াতে খারচ বেশির বিষয়টিও সামনে আনেন তিনি।

তবে সামাজিকমাধ্যমে অনেকেই দেখিয়েছেন যে যুক্তরাষ্ট্রের অন্যান্য জনপ্রিয় ক্রীড়া ইভেন্টের টিকিট তুলনামূলক অনেক কম দামে পাওয়া যায়।

/টিই/