জন্মদিনে মুশফিকের ফিফটি
নিজস্ব প্রতিবেদক

জন্মদিনে মুশফিকের ফিফটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ১০: ২৬

মুশফিকুর রহিম। ফাইল ছবি
আজ শনিবার (৯ মে) ৩৯ বছর বয়সে পা রাখলেন মুশফিকুর রহিম। মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে মুশফিকের জন্মদিন উদযাপন করতে কেক কেটেছে বাংলাদেশ দল। ৪৮ রানে অপরাজিত থাকা মুশফিক পরে পূর্ণ করেছেন ফিফটি।
১১৪ বলে ফিফটি পূর্ণ করেন মুশফিক। টেস্ট ক্যারিয়ারে এটি তার ২৯তম ফিফটি। জন্মদিনে নিজেকে নিজে দারুণ উপহার দিলেন অভিজ্ঞ এই ডানহাতি ব্যাটার। এটি সেঞ্চুরিতে রূপান্তর করতে পারলে মুশফিক নিজেও আরও খুশি হবেন।
বাংলাদেশ ৩০১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪ উইকেটে ৩১৬ রান করেছে স্বাগতিকরা।
মুশফিকের সঙ্গে আছেন লিটন দাস। দিনের প্রথম এক ঘণ্টা দলের জন্য গুরুত্বপূর্ণ, শুক্রবার (৮ মে) সংবাদ সম্মেলনে এমনটি বলেছিলেন মুমিনুল হক। বাংলাদেশ আজ কতদূর যায় সেটি দেখার।

/টিই/

টেস্টের প্রথম দিনটি বাংলাদেশের