আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিটিজেন ডেস্ক

বৈদ্যুতিক লাইনের সংস্কার কাজের জন্য আজ শনিবার দেশের কয়েকটি এলাকায় টানা প্রায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের পাশের গাছপালার শাখা-প্রশাখা কাটা ও নতুন ৩৩ কেভি লাইন নির্মাণ কাজের জন্য এই বিদ্যুৎ বিভ্রাট হতে পারে।
শুক্রবার (৮ মে) এসব এলাকার সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
নাটোরের বনপাড়া গ্রিড উপকেন্দ্রে নতুন ৩৩ কেভি লাইন নির্মাণকাজের কারণে বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় শনিবার (৯ মে) সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে। জেলার পল্লী বিদ্যুৎ সমিতি-২ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এছাড়াও বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১, ৪, ৬, ৭ ও ৮ নম্বর ফিডারের আওতাধীন বনপাড়া পৌরসভার আংশিক এলাকা এবং জোয়াড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে বলে জানানো হয়েছে।
অপরদিকে খুলনার খালিশপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি মহসিন কলেজ ফিডারের লাইনের দুই পাশের গাছপালার শাখা-প্রশাখা কাটা হবে। এজন্য আজ সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) খুলনার বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এর মধ্যে রয়েছে ঈদগাহ রোড, ১৫০-১৫৬ নম্বর রোড, ১৮ নম্বর রোড, ১৭১-১৭৫ নম্বর রোড, ১১ নম্বর রোড, ১৬ নম্বর রোড, মহসিন কলেজ মোড়, নয়াবাটী এবং বাংলার মোড় এলাকা।
গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

১৩ দিন ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়