শিরোনাম

পদত্যাগের চিন্তা করেননি, নির্বাচনে লড়বেন তামিম

নিজস্ব প্রতিবেদক
পদত্যাগের চিন্তা করেননি, নির্বাচনে লড়বেন তামিম
তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাড-হক কমিটি কিছু দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পেয়েছে। এই কমিটির মূল দায়িত্ব ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা।বিসিবির আসন্ন নির্বাচনে লড়বেন অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবালও। এবার জানালেন, নির্বাচনের আগে পদত্যাগের চিন্তা করছেন না তিনি।

৩০ এপ্রিল (বৃহস্পতিবার) মিরপুর শেরে বাংলায় সংবাদ সম্মেলন করেছেন অ্যাড-হক কমিটির সভাপতি তামিম। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘পদত্যাগের কথা আমি ব্যক্তিগতভাবে চিন্তা করিনি, আমি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবো। গঠনতন্ত্রে যেটা অনুমোদন দেবে আমি সেটাই অনুসরণ করবো। অ্যাড-হক কমিটি থেকে পদত্যাগ করার কথা চিন্তাই করিনি। প্রথমদিন থেকেই আমি বলেছি আমি নির্বাচনে অংশগ্রহণ করবো।'

আরও যোগ করেন, ‘ফেয়ার ইলেকশন নিয়ে আমরা কথা বলেছি, আমি এতটুকু আশা করি আমাদের অধীনে ইনশাআল্লাহ ফেয়ার ইলেকশন হবে।’

/টিই/