জ্যোতির রেকর্ডের দিনে বাংলাদেশের সিরিজ হার

নিজস্ব প্রতিবেদক

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মাঠে নেমেই এক অনন্য রেকর্ড গড়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশকে সবচেয়ে বেশিবার নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়েছেন। জ্যোতির রেকর্ডের দিনে ২১ রানে হেরেছে বাংলাদেশ। সিরিজও হেরেছে স্বাগতিকরা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৬৫ ম্যাচে নেতৃত্বে দিয়েছেন সালমা খাতুন। তাকে পেছনে ফেলেছেন জ্যোতি।
সিলেটে শ্রীলঙ্কা আগে ব্যাট করে তোলে ৪ উইকেটে ১৫৪ রান। হর্ষিতা সামারাবিক্রমা ২৯ বলে ৪৯ রান করেন। ৩৭ বলে ৪২ রান করেন চামারি আতাপাত্তু। একটি করে উইকেট নেন বাংলাদেশ দলের চারজন বোলার।
রান তাড়া করতে নেমে দুই ওপেনারের কল্যাণে ভালো সূচনা পায় বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে আসে ৪৬ রান। সপ্তম ওভারে ভাঙে উদ্বোধনী জুটি। দিলারা আক্তার আউট হন ব্যক্তিগত ২৩ রানে।
দ্রুত আরও ৩ উইকেট পড়লে চাপে পড়ে বাংলাদেশ দল। জুয়াইরিয়া ফেরদৌস (২৯), জ্যোতি (৭) ও সোবহানা মোস্তারি (০) রান আউট হন।
শেষ পর্যন্ত শারমিন আক্তার চেষ্টা চালালেও ম্যাচ জেতা সম্ভব হয়নি। বাংলাদেশের ইনিংস থামে ১৩৩ রানে। তবে উইকেটে থেকে লড়াই চালিয়ে যান শারমিন আক্তার। তবে এই ব্যাটারের ৪৭ বলের ধীর গতির ইনিংস শুধু হারের ব্যবধানই কমিয়েছে।

পদত্যাগের চিন্তা করেননি, নির্বাচনে লড়বেন তামিম
মেসির রেকর্ড ভাঙলেন আলভারেজ