তামিমের ৩ সিদ্ধান্ত

তামিমের ৩ সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক

বিসিবির অ্যাড-হক কমিটির দায়িত্ব নেওয়ার পর একের পর এক উদ্যোগ নিচ্ছেন তামিম ইকবাল। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুরে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নতুন তিন পরিকল্পনার কথা জানিয়েছেন তামিম।
দর্শকদের কথা চিন্তা করে এবং পরিবেশ রক্ষা ও বিদ্যুৎ সাশ্রয়ে মিরপুর স্টেডিয়ামের ছাউনির ওপর সোলার সিস্টেম স্থাপনের কথা ভাবছে বিসিবি। বিষয়টি প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে বলে নিশ্চিত করেছেন তামিম ইকবাল।
এ ছাড়া নতুন করে যেখানে শেড নেই সেখানে শেড বসানোর কথা জানিয়েছেন অ্যাড-হক কমিটির সভাপতি।
এদিকে প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম এবং সেকেন্ড একাদশ গঠনের কথা জানিয়ে তামিম বলেন, ‘আপনারা যদি বাংলাদেশের ক্রিকেটের ডিজাইনটা দেখেন তবে দেখবেন নির্দিষ্ট সংখ্যক খেলোয়াড়ের জন্যই আমাদের বেশিরভাগ ক্রিকেট। যারা জাতীয় দলে খেলে তারাই বিপিএল, বিসিএল, এনসিএল, এনসিএল টি-টোয়েন্টিতে খেলে। একটা নির্দিষ্ট সংখ্যক খেলোয়াড়রা ৫-৬টা টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছে। কিন্তু যারা তৃতীয়, দ্বিতীয় বা প্রথম বিভাগ খেলে তাদের জন্য লিগ ছাড়া আর কোনো খেলা নাই। এই কারণ আমাদের ক্রিকেটীয় ইতিহাসে এমন কাহিনী খুব নেই যে দ্বিতীয় বা তৃতীয় বিভাগ থেকে জাতীয় দলে আসছে। কারণ আমরা ওই প্লাটফর্মটা কোনো সময়ই তৈরি করে দিতে পারিনি।’

পদত্যাগের চিন্তা করেননি, নির্বাচনে লড়বেন তামিম