শিরোনাম

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

বিশেষ প্রতিনিধি
পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল
ছবি: সিটিজেন গ্রাফিক্স

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে এক ডজন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার শামীমা পারভীন ঢাকার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন। ঢাকা জেলার বর্তমান এসপি মো. মিজানুর রহমানকে সিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদারকে বাগেরহাটের পুলিশ সুপার করা হয়েছে। আর বাগেরহাটের বর্তমান এসপি মোহাম্মদ হায়াতুন নবী চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে র‍্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মো. খলিলুর হক হাওলাদার এবং মোহাম্মদ কামরুজ্জামানকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ শিহাব কায়সার খানকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়াকে নৌ-পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া ইনসার্ভিস ট্রেনিং সেন্টার সাতক্ষীরার কমান্ড্যান্ট মো. মকবুল হোসেনকে কুষ্টিয়ায় এবং হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরকে ১২ এপিবিএনের অধিনায়ক হিসেবে বদলি করা হয়েছে।

/জেএইচ/