বিসিবির এডহক কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে কমিটিকে অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ সাতজন আইনজীবী। এতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল তিন মাস মেয়াদের জন্য ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়, যার সভাপতির দায়িত্ব পান বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
এনএসসি জানায়, তাদের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কমিটি সাময়িকভাবে বিসিবির কার্যক্রম পরিচালনা করবে।

শুধু সাকিব নয়, মাশরাফি-দুর্জয়ের কথাও ভাবতে বললেন তামিম