একদিনে যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে পৌঁছালো ৬৫০০ টন সামরিক সরঞ্জাম
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ২১: ৩৬

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র থেকে একদিনেই প্রায় ৬ হাজার ৫০০ টন সামরিক সরঞ্জাম পেয়েছে ইসরায়েল। বুধবার (২৯ এপ্রিল) এসব সরঞ্জাম কার্গো জাহাজ ও সামরিক বিমানের মাধ্যমে পৌঁছায় বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, হাইফা ও আসোদ বন্দরে পৌঁছানো চালানে হাজার হাজার গোলাবারুদ, স্থল অস্ত্র, সামরিক ট্রাক, হালকা যুদ্ধযান এবং অন্যান্য সরঞ্জাম ছিল। পরে এসব সামগ্রী ট্রাকে করে বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাঠানো হয়।
প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র আমির বারাম জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে এ ধরনের সরঞ্জাম আনার প্রক্রিয়া আগামী কয়েকদিনেও চলবে এবং এর পরিমাণ আরও বাড়তে পারে।
মন্ত্রণালয় আরও দাবি করেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলমান পরিস্থিতির পর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ১ লাখ ১৫ হাজার ৬০০ টন সামরিক সরঞ্জাম পেয়েছে তারা। এসব সরঞ্জাম ৪০৩টি বিমান ও ১০টি জাহাজে করে আনা হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, সেনাদের প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করাই তাদের লক্ষ্য, যাতে যেকোনো পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানানো সম্ভব হয়।

/এসএ/

হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলয়ের ১২ সেনা আহত