শিরোনাম

শুধু সাকিব নয়, মাশরাফি-দুর্জয়ের কথাও ভাবতে বললেন তামিম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শুধু সাকিব নয়, মাশরাফি-দুর্জয়ের কথাও ভাবতে বললেন তামিম
সাকিব আল হাসান ও তামিম ইকবাল। কোলাজ: সিটিজেন জার্নাল

কিছুদিন আগে সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর তোড়জোড় শুরু করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে এরপর গেছে পাকিস্তান সিরিজ। চলমান নিউজিল্যান্ড সিরিজেও সাকিবের ফেরা হয়নি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সাকিবের ফেরা নিয়ে প্রশ্ন করা হয় বিসিবি অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবালকে।

প্রায় দুই বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। ২০২৪ সালে ভারত সফরে কানপুর টেস্টে বাংলাদেশের হয়ে শেষ খেলেছিলেন তিনি।

তামিম বলেছেন, ‘আমরা গত এক দেড়-দুই বছর ধরে একজনকে নিয়েই কথা বলছি। আমি অনুরোধ করছি, আমাদের তিন সাবেক ক্রিকেটার, সাবেক অধিনায়ক একই রকম পরিস্থিতিতে আছেন- মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, নাইমুর রহমান দুর্জয়। এখানে বসে কেবল একজনের ব্যাপারে কথা বলা আমার জন্য সঠিক নয়।’

তামিম আরও বলেন, ‘প্রশ্ন করার সময় বাকি দুইজনের নামও উল্লেখ করার অনুরোধ আপনাদের প্রতি। ক্রিকেট বোর্ড হিসেবে ক্রিকেটীয় ব্যাপারে আমরা যতটা সাহায্য করতে পারি, যেকোনো সুযোগ সুবিধা বা যেকোনো কিছু, আমরা অবশ্যই তাদের স্বাগত জানাবো। আমাদের মন্ত্রীও বলেছেন, তারা নমনীয় থাকবেন।’

/টিই/