বিরোধী দলের আপত্তির মুখেই দুটি গুরুত্বপূর্ণ বিল পাস

নিজস্ব প্রতিবেদক

বিরোধী দলের তীব্র আপত্তির মধ্যেই জাতীয় সংসদে আর্থিক খাতের গুরুত্বপূর্ণ দুটি সংশোধনী বিল পাস হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সংসদ অধিবেশনে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন (সংশোধন) ২০২৬’ এবং ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০২৬’ নামে এই দুটি বিল পাস হয়।
এদিন সংসদে পৃথকভাবে বিল দুটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে বিরোধীদলীয় সংসদ সদস্যরা আপত্তি জানান। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কণ্ঠভোটে বিল দুটি পাস হয়ে যায়।
এদিকে, বিল দুটি পাস হওয়ায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ইনস্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটির (আইডিআরএ) চেয়ারম্যান হিসেবে যেকোনো বয়সের ব্যক্তিকে নিয়োগ দেওয়ার সুযোগ সৃষ্টি হলো।
জানা গেছে, বর্তমান আইনে অনুযায়ী, কোনো ব্যক্তি ৬৫ বছর পূর্ণ করলে তিনি বিএসইসির চেয়ারম্যান বা কমিশনার হিসেবে নিয়োগযোগ্য বা পদে বহাল থাকতে পারেন না। সংশোধনী বিলে এই বিধানটি বাতিলের প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে, আইডিআরএ আইনে আছে, কোনো ব্যক্তি ৬৭ বছর পূর্ণ করলে তিনি ওই সংস্থার চেয়ারম্যান বা সদস্য হতে পারেন না। নতুন বিলে এই বিধানও বাতিলের প্রস্তাব করা হয়েছে।
বিল দুইটির উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য অভিজ্ঞ, দক্ষ ও জ্ঞানী ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করতে সময়োপযোগীভাবে আইন সংশোধনের প্রয়োজন রয়েছে।

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, সংসদে বিল পাস