শিরোনাম

আকাশপথে অতিরিক্ত সচিবদের বিজনেস ক্লাস বাতিল

বিশেষ প্রতিনিধি
আকাশপথে অতিরিক্ত সচিবদের বিজনেস ক্লাস বাতিল
ছবি: সিটিজেন গ্রাফিক্স

অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের আকাশপথে বিজনেস ক্লাসে বিদেশভ্রমণের সুবিধা বাতিল করা হয়েছে। উড়োজাহাজের বিজনেস ক্লাসের পরিবর্তে তাদের ইকোনমি ক্লাসে (সূলভ শ্রেণি) ভ্রমণ করতে হবে। আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অর্থ বিভাগের উপসচিব র.হ.ম আলাওল কবির স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়ছে, ‘সরকারি কাজে বিদেশ ভ্রমণকালে বৈদেশিক মুদ্রায় প্রাপ্য ভ্রমণভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা’ শীর্ষক অনুচ্ছেদে যাই থাকুক না কেন অতিরিক্ত সচিব ও সমপর্যায়ভুক্ত কর্মকর্তাদের আকাশপথে বিদেশভ্রমণে বিজনেস ক্লাসের পরিবর্তে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইকোনমিক ক্লাসে ভ্রমণ করতে হবে। সরকারের আর্থিক ব্যয় কমানোর জন্য এই উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়।

/বিবি/