শিরোনাম

পরিত্যক্ত সম্পত্তিতে নকশা দিচ্ছে রাজউক

নিজস্ব প্রতিবেদক
পরিত্যক্ত সম্পত্তিতে নকশা দিচ্ছে রাজউক
পরিত্যক্ত সম্পত্তিতে ভবন নির্মাণের নকশা অনুমোদন দিচ্ছে রাজউক। ছবি: সিটিজেন জার্নাল

সরকারি গেজেটে তালিকাভুক্ত পরিত্যক্ত সম্পত্তিতে ভবন নির্মাণের নকশা অনুমোদন দিচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), এমন অভিযোগে সংশ্লিষ্টদের সতর্ক করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জারি করা এক পরিপত্রে মন্ত্রণালয় জানায়, রাষ্ট্রপতির আদেশ নং-১৬, ১৯৭২ এবং ‘পরিত্যক্ত ভবন (সম্পূরক বিধান) অধ্যাদেশ, ১৯৮৫’-এর আওতায় সরকার বিভিন্ন সম্পত্তিকে পরিত্যক্ত ঘোষণা করে গেজেট প্রকাশ করে। এসব সম্পত্তি ‘ক’ ও ‘খ’ তালিকায় অন্তর্ভুক্ত এবং কিছু সংরক্ষিত হিসেবেও চিহ্নিত।

পরিপত্রে বলা হয়, গেজেট থেকে অবমুক্ত না হওয়া পর্যন্ত এসব সম্পত্তি সরকারি সম্পত্তি হিসেবে গণ্য হবে। কিন্তু সম্প্রতি কিছু দাবিদার রাজউক থেকে নকশা অনুমোদন নিয়ে সেখানে ভবন নির্মাণ করছেন।

এ অবস্থায় গেজেটভুক্ত কিন্তু এখনো অবমুক্ত হয়নি এমন কোনো পরিত্যক্ত সম্পত্তিতে ভবন নির্মাণের নকশা অনুমোদন না দিতে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

/এসএ/