শিরোনাম

ভালো জবাব দিচ্ছে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক
ভালো জবাব দিচ্ছে পাকিস্তান
এবাদতের বলে ক্যাচ মিস হয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশের করা ৪১৩ রানের জবাবে দ্বিতীয় সেশন শেষে পাকিস্তান তোলে বিনা উইকেটে ৫০ রান। তাও মাত্র ১০ ওভারেই এই রান তোলে তারা। চা-বিরতি শেষে আবারও শুরু হয়েছে খেলা। পাকিস্তান ভালোই জবাব দিচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৩ ওভারে পাকিস্তান করেছে বিনা উইকেটে ৭১ রান।

অভিষিক্ত আজানের সঙ্গে ওপেনিং করতে নামেন ইমাম-উল-হক। পাকিস্তান ইনিংসের অষ্টম ওভারে এবাদতের চতুর্থ বলে তৃতীয় স্লিপে ক্যাচ ছাড়েন মাহমুদুল হাসান। লাফ দিয়েছিলেন, কিন্তু এক হাতের চেষ্টায় বল হাতে রাখতে পারেননি।

পরের ওভারে নাহিদ রানার বলে মাঠের আম্পায়ার ইমামকে আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান পাকিস্তানি ওপেনার।

/টিই/