রোনালদোর মাইলফলক গোলে শিরোপার আরও কাছে আল নাসর
সিটিজেন স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৮ মে ২০২৬, ১০: ২১

ক্যারিয়ারের ৯৭১তম গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পর মেজর কোনো ট্রফি জিততে না পারার খরা কাটাতে চলেছেন। বৃহস্পতিবার (৭ মে) রাতে আল নাসরের বড় জয়ের পথে সৌদি প্রো লিগে ১০০তম গোলের মাইলফলক পূর্ণ করেছেন রোনালদো।
সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলে আগে থেকেই শীর্ষে ছিল আল নাসর। এবার তারা ৪-২ গোলে হারিয়েছে আল শাবাবকে। এই জয়ের ফলে দুইয়ে থাকা আল হিলালের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে গেলেন রোনালদো-মানেরা। যদিও এক ম্যাচ বেশি খেলেছে তারা।
লিগে নাসরের বাকি দুই ম্যাচ। তাতে জিতলে আর কোনো সমীকরণের মারপ্যাঁচে পড়তে হবে না। কিন্তু ড্র বা হার তাদের হিসাব-নিকাশ বদলে দিতে পারে।
রোনালদো আল নাসরের চতুর্থ গোলটি করার মধ্য দিয়ে বড় জয় নিশ্চিত করেন। ৭৫ মিনিটে বক্সে সাদিও মানের বাড়ানো বল কয়েকজনের মাঝখান দিয়ে জালে জড়ান সিআরসেভেন। যা সৌদি প্রো লিগে তার ১০০ এবং পেশাদার ক্যারিয়ারের ৯৭১তম গোল।
চলতি মৌসুমে এখন পর্যন্ত ২৬ গোল করলেন রোনালদো। এ ছাড়া আল নাসরের হয়ে এদিন হ্যাটট্রিক করেছেন গত জুলাইয়ে চেলসি ছেড়ে আসা আরেক পর্তুগিজ স্ট্রাইকার জোয়াও ফেলিক্স। পেনাল্টি গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
রোনালদোর প্রশংসা ও আসন্ন ম্যাচের দিকে তাকিয়ে আল নাসর কোচ জর্জ জেসুস বলছেন, ‘রোনালদো সবসময়ই ভয়ঙ্কর ফরোয়ার্ড এবং আমরা সেটি আবার দেখলাম। এখন আমাদের প্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে ডার্বি ম্যাচের দিকে তাকাতে হবে। আমরা সেই ম্যাচের গুরুত্ব সম্পর্কে পূর্ণ সচেতন এবং জয় নির্ধারণী ফলাফল পেতে সকল বিষয়ে মনোযোগ দিচ্ছি।’
৩২ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে সৌদি লিগের টেবিলে শীর্ষ দল আল নাসর। এক ম্যাচ কম খেলা আল হিলালের পয়েন্ট ৭৭।

/টিই/

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে নেই বাবর
ক্যারিয়ার শেষের খুব কাছে চলে এসেছি: রোনালদো