প্রস্তাব পেয়েও ওয়ানডেতে না ফেরার কারণ জানালেন মুশফিক

সিটিজেন স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে অবসর নিয়েছেন তিন বছর আগে। গত বছর বিদায় বলে দিয়েছেন ওয়ানডে ক্রিকেটকেও। মুশফিকুর রহিম এখন শুধু টেস্ট ক্রিকেটই খেলছেন এবং নিয়মিত পারফর্মও করছেন।
গত বছর বাংলাদেশ দল টানা চারটি ওয়ানডে সিরিজ হারার পর মুশফিককে প্রস্তাব দেওয়া হয়েছিল অবসর ভেঙে এ সংস্করণে ফেরার জন্য। বিশেষ করে মিডল অর্ডার ব্যাটিংয়ে প্রাণ ফেরাতে। ৩৯ বছর বয়সী মুশফিকের ফিটনেস নিয়ে কোনো সমস্যা না থাকলেও সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন।
সিলেটে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে আজ (১৫ মে) সংবাদ সম্মেলনে অবসর ভেঙে ওয়ানডে ক্রিকেটে না ফেরার কারণ জানিয়েছেন মুশফিক। তিনি বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে যেটা বললেন, আমার কাছে (প্রস্তাব) এসেছিল। কিন্তু আমি মনে করি, বাংলাদেশ দল ইনশাআল্লাহ এমন একটা পর্যায়ে এখন আছে এবং ভবিষ্যতেও যাবে, আমি মনে করি যে আমার ও রকম সার্ভিস দরকার হবে না।’
তিন সংস্করণেই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া মুশফিক ২৭৪ ওয়ানডে খেলে ৯টি সেঞ্চুরিসহ ৩৬.৪২ গড়ে করেছেন ৭৭৯৫ রান। তবে এখন আর রঙিন পোশাকের ক্রিকেটে ফেরার পরিকল্পনা নেই তাঁর। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততায় গত দেড় দশক পরিবারকে সময় দিতে পারেননি। এখন পরিবারকে আগের চেয়ে বেশি সময় দিতে পারছেন বলেই খুশি মুশফিক।
টেস্ট ক্রিকেটেও এখন বেশ ভালো করছে বাংলাদেশ, মুশফিক সেটা উপভোগও করছেন। সর্বশেষ মিরপুর টেস্টেও পাকিস্তানকে হারানোর পথে দুই ইনিংসে ৭১ ও ২২ রানের ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের হয়ে ১০২ ম্যাচ খেলা মুশফিক মনে করেন, ধারাবাহিকতা বিবেচনায় টেস্টে এখনই সেরা দল বাংলাদেশের, ‘আগেও অনেক দারুণ ব্যক্তিগত পারফরমার ছিল। কিন্তু সব মিলিয়ে আপনি যদি বলেন ধারাবাহিকতার দিক থেকে, যদি আপনি খেয়াল করে দেখেন, অবশ্যই এখন যে টেস্ট দলটা খেলছে, সব সময়ের চেয়ে বেশি ধারাবাহিক। আগে আমরা এক বছরে গড়ে হয়তো সর্বোচ্চ তিনটা টেস্ট খেলতাম, এ রকম হলে ফল পাওয়া খুব কঠিন। এখন ৮-১০টা খেলি, আগের থেকে এটা ভালো।’
দলে পারফর্মারও বেড়েছে বলে মনে করেন মুশফিক, ‘এখন যারা আছে, তারা অভিজ্ঞ। সেদিক থেকে বলব, তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করছে, তারা পারফর্ম করছে, যেটা আমি বললাম একটু আগে যে পারফর্মারের সংখ্যাটা অনেক বেশি। পারফরমারের সংখ্যা যখন একটা দলে ৫ থেকে ৭-৮ জন হবে, সেই দলটা যেকোনো সংস্করণেই হোক ভালো করবে।’

মুশফিক ও সাকিবের ফেরা নিয়ে যা বললেন মিরাজ